ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

তসলিমা নাসরিনের নামে চার্জশিট দিচ্ছে পুলিশ

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১০:২০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
  • / ৮৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলায় নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন, সাংবাদিক সুপ্রীতি ধরসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দিতে যাচ্ছে পুলিশের সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগ। ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে লেখিকা তসলিমা নাসরিন, উইমেন চ্যাপ্টারের সম্পাদক সুপ্রীতি ধর ও সাব এডিটর শুচিস্মিতা সীমন্তির বিরুদ্ধে ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে যে কোনো সময় চার্জশিট দাখিল করা হবে বলে জানা গেছে। এই মামলায় অব্যাহতি দেওয়া হয়েছে লীনা হককে। ২০১৮ সালের ১৯ এপ্রিল ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে লেখিকা তসলিমা নাসরিন ও উইমেন চ্যাপ্টারের সম্পাদক সুপ্রীতি ধর, পত্রিকার সাব এডিটর শুচিস্মিতা সীমন্তি ও লীনা হককে আসামি করে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন দৈনিক ‘আল বাইয়েনাত’ মাসিক পত্রিকার সম্পাদক আল্লামা মুহম্মদ মাহবুব আলম। এজাহারে বলা হয়, সুপ্রীতি ধর সম্পাদিত উইমেন চ্যাপটার নামের নিউজপোর্টালে ‘ধর্ষকের কাছে নারীর কোনো ধর্ম নেই’ শীর্ষক একটি মতামত লিখেছেন তসলিমা নাসরিন। লেখায় ইসলাম ধর্ম অবমাননা হওয়ায় দৈনিক ‘আল বাইয়েনাত’ মাসিক পত্রিকার সম্পাদক মুহম্মদ মাহবুব আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর-৩৬। দীর্ঘ সাড়ে তিন বছর তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করতে যাচ্ছেন তদন্ত কর্মকর্তা। জানা গেছে, মাহবুব আলম ২০১৮ সালের ১৮ এপ্রিল শাহজাহানপুর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেন। ১৯ এপ্রিল ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল যোগাযোগ প্রযুক্তি আইনের ২০০৬ এর ৫৭ ধারায় মামলাটি নিতে শাহজাহানপুর থানার ওসিকে নির্দেশ দেন। একই সঙ্গে ট্রাইব্যুনাল মামলার বিষয়ে শুনানি নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটকে অভিযোগটি তদন্ত করার আদেশ দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

তসলিমা নাসরিনের নামে চার্জশিট দিচ্ছে পুলিশ

আপডেট সময়ঃ ১০:২০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১