কাঠের চালানের অন্তরালে অবৈধ কাঠ পরিবহনের চেষ্টা, ৪০ ঘনফুট অবৈধ কাঠ আটক
- আপডেট সময়ঃ ০৬:৫০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ১২৫ বার পড়া হয়েছে
মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি :বান্দরবান পার্বত্য জেলার বনজ সম্পদ সংরক্ষণ ও অবৈধভাবে কাঠ পরিবহন প্রতিরোধে বান্দরবান সদর জোনের নিয়মিত নজরদারি ও তৎপরতার অংশ হিসেবে গত (১০ আগস্ট)সোমবার নদীপথে পরিবহনকৃত একটি কাঠের চালান সন্দেহজনক হওয়ায় উজানি পাড়া কাঠের ফিল্ডে উত্তোলনের সময় তা আটক করা হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আব্দুল্লাহ আল আরমান নামক এক কাঠ ব্যবসায়ীর কাগজপত্রের অন্তরালে আনুমানিক ৪০ ঘনফুট কাঠ নদীপথে পরিবহনের চেষ্টা করছিলেন। বিষয়টি বান্দরবান সদর জোনের নজরে এলে সংশ্লিষ্ট কাঠের চালানটি আটক করে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের জন্য বন বিভাগের নিকট হস্তান্তর/পরীক্ষার ব্যবস্থা করা হয়।
পরবর্তীতে বন বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক চালানটির কাগজপত্র, কাঠের ধরন, পরিমাণ ও বৈধতার বিষয়টি যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই ও পরিমাপ শেষে চালানটিতে মোট ৪০ ঘনফুট অবৈধ কাঠ শনাক্ত করা হয়। বন বিভাগের যাচাই অনুযায়ী উক্ত কাঠের আনুমানিক বাজারমূল্য ১ লাখ বিশ হাজার টাকা।
উক্ত ঘটনায় কাগজপত্রের আড়ালে অবৈধ কাঠ পরিবহনের বিষয়টি প্রতীয়মান হওয়ায় বন বিভাগের প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বান্দরবান পার্বত্য জেলার প্রাকৃতিক বনজ সম্পদ রক্ষা, অবৈধ কাঠ আহরণ ও পাচার প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বান্দরবান সদর জোনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহের সমন্বয়ে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


























