ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

নির্বাচন কমিশনে বিএনপিরও প্রতিনিধি থাকবে: কাদের

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৯:৩৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
  • / ৮১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বদ্ধপরিকর বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়ে কোনো সংশয় থাকার কারণ নেই, এখানে বিএনপিরও প্রতিনিধি থাকবে। আজ মঙ্গলবার সকালে সাভারের আমিনবাজারে নির্মাণাধীন দ্বিতীয় আমিনবাজার সেতু পরিদর্শনে এসে এ কথা বলেন সেতুমন্ত্রী। তিনি বলেন, কোনো নির্বাচন নির্বাচন খেলা হবে না। দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয় তাহলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব। বিএনপির আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কোনো ধরনের সহিংসতা করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠিত হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমিনবাজার সেতুর বিষয়ে তিনি জানান, প্রায় ২১০ কোটি টাকা ব্যয়ে ৮ লেন বিশিষ্ট দ্বিতীয় আমিনবাজার সেতু নির্মাণ হচ্ছে। এ পর্যন্ত সেতুটির নির্মাণ কাজের ভৌত অগ্রগতি শতকরা ২৫ ভাগ। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। তিনি জানান, দ্বিতীয় আমিনবাজার সেতুটির দৈর্ঘ্য প্রায় ২৩৩ মিটার এবং প্রস্থ প্রায় ৩৪ মিটার। এ ছাড়া ৮০০ মিটার সংযোগ সড়ক রয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখ গাবতলী হওয়ায় দ্বিতীয় আমিনবাজার সেতুটি ঢাকা-আরিচা মহাসড়কের যানজট দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন ওবায়দুল কাদের। সাভার থেকে ফেরার সময় মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ঝটিকা পরিদর্শন করেন মন্ত্রী। এসময় তিনি গ্রাহকদের নানা সমস্যার কথা শুনেন। তাৎক্ষণিকভাবে কয়েকজন গ্রাহকের অভিযোগের নিষ্পত্তি করেন। সেতুমন্ত্রী বিআরটিএর কর্মকর্তাদের সততার সঙ্গে যার যার দায়িত্ব পালন করার নির্দেশ দেন। বিআরটিএ’তে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতির সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে কর্তব্যরত আনসার বাহিনীর সদস্যদের অনিয়ম বন্ধ করতে নির্দেশ দেন ওবায়দুল কাদের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

নির্বাচন কমিশনে বিএনপিরও প্রতিনিধি থাকবে: কাদের

আপডেট সময়ঃ ০৯:৩৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১