ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

২০৪১ সালে বাংলাদেশ হবে স্বপ্নের সোনার বাংলা: ড.শামসুল আলম

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১০:০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
  • / ৭৩১ বার পড়া হয়েছে

নুর মোহাম্মদ খান, চাঁদপুর জেলা প্রতিনিধি :
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ২০৪১ সালে বাংলাদেশ হবে স্বপ্নের সোনার বাংলাদেশ। যার স্বপ্ন দেখেছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মজিব কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে রকম পরিকল্পনাগ্রহন করেছেন। সোনার বাংলা বলতে বুঝানো হয়েছে যে দেশে বেকারত্ব থাকবেনা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকবে, মাথাপিচু আয় বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ উন্নত সুযোগ সুবিধা পাওয়া। মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের কারনে আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি। তাদের ঋন কোনদিনই শেষ হবেনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন মুক্তিযোদ্ধের মহানায়ক।
বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের কে নিয়ে বিভিন্ন বই প্রকাশিত হয়েছে, যা পরলে তরুণ প্রজন্ম জাতির জনক ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে। মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা করা অতি প্রয়োজন।
আরো বলেন, মতলব উত্তর উপজেলায় পথ শিশু মুক্ত করতে সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। অসহায় প্রতিবন্ধী ও বেদে সম্প্রদায়, তারাও আমাদের মতো মানুষ। তাদের প্রতিও খেয়াল রাখতে হবে। তাদের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধির লক্ষে উপবৃত্তির ব্যাবস্থা করা হয়েছে।
জাতির জনকের কনিষ্ঠ সন্তান শেখ রাসেল,সহ তার পরিবারকে যারা নৃশংস ভাবে হত্যা করেছে তাদের বিচার এ মাটিতেই হবে। এ হত্যাকান্ডের সাথে জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবেনা।
বুধবার (৬ অক্টোবর) সকালে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সকালে চাঁদপুর জেলাযর মতলব উত্তর উপজেলায় ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজে মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু বিষয়ক বই মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে বই বিতরণ, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা ভিত্তিক লাইব্রেরি এবং ফ্রি মেডিকেল ক্যাম্প শুভ উদ্বোধন, মতলব উত্তরকে পথশিশু মুক্ত উপজেলা হিসেবে ঘোষনার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা, প্রতিবন্ধী শিক্ষার্থী অনগ্রসর ও বেদে জনগোষ্ঠিকে উপবৃত্তির চেক প্রদান, জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্ম বার্ষিকী উদ্যাপনে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন, অনলাইন বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াডের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সংসদ এডভোকেট নূরল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুস, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকার মোহাম্মদ ইয়াসিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসান, পরিচালনা করেন ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আহসান উল্লাহ সরকার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

২০৪১ সালে বাংলাদেশ হবে স্বপ্নের সোনার বাংলা: ড.শামসুল আলম

আপডেট সময়ঃ ১০:০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১