ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

প্রতিটি রেলস্টেশন আধুনিক করা হচ্ছে: রেলমন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৯:৫০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
  • / ৭৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
বর্তমান সরকার দেশের প্রতিটি রেলস্টেশন আধুনিক করার কাজ হাতে নিয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। শুক্রবার সকালে নেত্রকোনায় রেলওয়ে স্টেশনের যাত্রী সুবিধা বাড়াতে প্লাটফর্ম উঁচুকরণ, স্টেশন বিল্ডিং রিনোভেশন, এক্সেস কন্ট্রোল এবং প্লাটফর্ম শেড নির্মাণ কাজের উদ্বোধনের সময় তিনি এ কথা জানান। বাংলাদেশ রেলওয়ে মহাব্যবস্থাপক (পূর্ব) জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, একসময় বাংলাদেশে ৩০০০ কিলোমিটার রেলপথ ছিল। পরে জিয়াউর রহমান ও এরশাদ সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন সময়ে এ রেলপথ ধ্বংস করে দিয়েছেন। বর্তমান সরকার এ রেলপথকে সচল করার জন্য প্রতিটি স্টেশনকে আধুনিক করার কাজ হাতে নিয়েছে। এসময় নেত্রকোনা রেলস্টেশনের ফুটওভারব্রিজ করার ঘোষণা দেন মন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ অনেকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

প্রতিটি রেলস্টেশন আধুনিক করা হচ্ছে: রেলমন্ত্রী

আপডেট সময়ঃ ০৯:৫০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১