বান্দরবান শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত
- আপডেট সময়ঃ ০৮:৪১:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- / ৮ বার পড়া হয়েছে
মোঃ জুয়েল হোসাইন,বান্দরবান জেলা প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা বিএনপির শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিএনপির নেতারা স্মরণ করেন তাঁর অবদান।
আজ ৩০ মে বান্দরবান জেলায় সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বান্দরবান জেলা বিএনপি’র পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শনিবার(৩০ মে) বিকেলে জেলা বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারন করে শোক র্যালী বের করেন। র্যালীটি বিএনপি’র কার্যালয় থেকে বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বিএনপি’র কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালী শেষে বিএনপি কার্যালয়ের আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন,দলের জেলা আহ্বায়ক ও ৩০০ আসন্ন সংসদ সদস্য সাচিং প্রু জেরিসহ মহিলা সংরক্ষিত নারী সংসদ সদস্য এডভোকেট মাধবী মার্মা এমপি। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন-জেলা কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ বান্দরবান জেলা বিএনপির ছাত্র দলের সভাপতি জিকু এবং তার সহকারীগণ।
এছাড়া বান্দরবান জেলায় ছাত্রদলও যুব দলের সকল বিএনপির নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

















