ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

সাম্প্রদায়িক সহিংসতার অপরাধী ছাত্রলীগ বা যে দলেরই হোক, বিচার হবে: আইনমন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৯:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
  • / ৭৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় অপরাধী ছাত্রলীগ হোক বা যে দলেরই হোক না কেন, তার বিচার হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (জাতি) এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় এক ছাত্রলীগ নেতার নাম আসার বিষয়ে জানতে চাওয়া হলে আনিসুল হক বলেন, ছাত্রলীগ বা অন্য লীগ বা অন্য দল… এসব না। যারা অপরাধ করবে তাদের বিচার হবে। সে যেই দলেরই হোক, যে গোষ্ঠীরই হোক, যে জাতিরই হোক। অপরাধী কিন্তু অপরাধীই, তার বিচার হবে। ‘আওয়ামী লীগ অবশ্যই অসম্প্রাদায়িক রাজনীতিতে বিশ্বাস করে’ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকেও সে দীক্ষায় দীক্ষিত করেছেন বলে জনগণ সাম্প্রদায়িক রাজনীতির দিকে ঝুঁকে না। সেক্ষেত্রে কেউ যদি ব্যক্তিস্বার্থে অন্যায় করে সেটাও অন্যায় এবং তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সংখ্যালঘু সুরক্ষা আইন বিষয়ে ত্বরিত ব্যবস্থা নেওয়া হবে বলে জানার আইনমন্ত্রী। এদিকে আজ রোববার সকালে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ের সাম্প্রদায়িক হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ-সংক্রান্ত একটি মামলার শুনানিতে নিজের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে তিনি প্রতিক্রিয়াটি দেখিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

সাম্প্রদায়িক সহিংসতার অপরাধী ছাত্রলীগ বা যে দলেরই হোক, বিচার হবে: আইনমন্ত্রী

আপডেট সময়ঃ ০৯:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১