ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

পাকিস্তানে পুলিশ ভ্যানে অতর্কিত হামলা, নিহত ১২

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৯:৫৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
  • / ৩৭২ বার পড়া হয়েছে

আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে রহিম ইয়ার খান এলাকার কাচা শহরে পুলিশ ভ্যানে অতর্কিত হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে অন্তত ১২ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২২ আগস্ট) রহিম ইয়ার খান এলাকার মরুভূমিতে ভ্যানে করে টহল দিচ্ছিলেন পুলিশ সদস্যরা। সেইসময় তাদের ওপর হামলা হয়। হামলাকারীরা রকেটচালিত গ্রেনেডও ব্যবহার করেছে।

পুলিশের কর্মকর্তারা বলেছেন, দস্যুরা রকেট ছুড়লে ২০ জনেরও বেশি পুলিশ সদস্য নিয়ে দুটি পুলিশ ভ্যান লোকালয়ে বৃষ্টির পানিতে আটকা পড়ে। দস্যুদের ভয়াবহ হামলায় ১২ জন পুলিশ নিহত এবং সাতজন আহত হয়। সেইসঙ্গে পাঁচজন পুলিশ সদস্য নিখোঁজ।

আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নিখোঁজ পাঁচ পুলিশ সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকবি পাঞ্জাবে পুলিশের ওপর হামলার নিন্দা জানিয়েছেন। সেইসঙ্গে শহীদ পুলিশ সদস্যের শ্রদ্ধা নিবেদন করেছেন।

এ ছাড়া পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ পুলিশ সদস্য নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, পুলিশদের আত্মত্যাগ সর্বদা স্মরণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

পাকিস্তানে পুলিশ ভ্যানে অতর্কিত হামলা, নিহত ১২

আপডেট সময়ঃ ০৯:৫৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪