ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬ | ই-পেপার

বান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিকের নতুন জেলা কমিটি গঠিত, সভাপতি শ্রী উবামং মার্মা, সাধারণ সম্পাদক শ্রী মংশৈপ্রু ত্রিপুরা

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৫:০৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ৯০ বার পড়া হয়েছে

মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণতান্ত্রিক এর ৩য় বান্দরবান জেলা কমিটির ঘোষণা ও কর্মী কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন )সকালে বান্দরবানের মেঘলা হোটেল প্লাজা কনভেনশন হলে এই ৩য় বান্দরবান জেলা কাউন্সিল ২০২৬ আয়োজন করা হয়।

গণতান্ত্রিক বান্দরবান জেলা কমিটির সভাপতি শ্রী রাম তন সাং বম (মালেক) সভাপতিত্বে অনুষ্ঠিত এ কাউন্সিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির সভাপতি, ইউপিডিএফ শ্রী সমীকরণ চাকমা( চার্মিং), বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আপ্রুমং মারমা, শ্রী অমল কান্তি চাকমা, সাধারণ সম্পাদক ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটি, বিজয় চাকমা, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটি এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের উন্নয়নে ও সকল অপশক্তির বিরুদ্ধে সরকারের পক্ষ হয়ে কাজ করে আসছে ইউপিডিএফ গণতান্ত্রিক বান্দরবান জেলা কমিটি। ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের অস্তিত্ব রক্ষায় তারা কাজ চালিয়ে যাবে।

সম্মেলনে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে উবামং মারমা সভাপতি, জুয়েল ত্রিপুরা সাধারণ সম্পাদক এবং বিকাশ চাকমা সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন। বিদায়ী কমিটি তাদের দায়িত্ব নতুন কমিটির কাছে হস্তান্তর করে এবং নতুন কমিটিকে শুভেচ্ছা জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বান্দরবানে ইউপিডিএফ গণতান্ত্রিকের নতুন জেলা কমিটি গঠিত, সভাপতি শ্রী উবামং মার্মা, সাধারণ সম্পাদক শ্রী মংশৈপ্রু ত্রিপুরা

আপডেট সময়ঃ ০৫:০৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬