ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

বিনিয়োগের জন্য বাংলাদেশ লাভজনক স্থান: কানাডায় বাণিজ্যমন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৭:৩৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
  • / ৪৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য আকর্ষণীয় লাভজনক স্থান বলে জানিয়েছেন কানাডায় সফররত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, কানাডা বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। উভয় দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। উভয় দেশের ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানোর প্রচুর সুযোগ রয়েছে। বাংলাদেশ সরকার দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্যাকেজ সুযোগ সুবিধা দিচ্ছে। বিনিয়োগের আনুষ্ঠানিকতা সহজ করা হয়েছে। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বিনিয়োগকারীদের সেবা দেওয়া হচ্ছে। শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কানাডার সাসকাটসিওয়া প্রভিন্স সরকারের ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ডেভেলপমেন্ট মিনিস্টার জেরিমে হেরিসন এবং কৃষিমন্ত্রী ডেভিড মেরিটের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের সময় তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের গুরুত্বপূর্ণ স্থানে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতোমধ্যে বেশ কয়েকটিতে কার্যক্রম শুরু হয়েছে। এসব ইকোনমিক জোনে পৃথিবীর অনেক দেশ ইতোমধ্যে বিনিয়োগ করেছে। অনেক দেশের প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য এগিয়ে এসেছে। কানাডার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবেন। বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা দেবে। তিনি বলেন, বাংলাদেশ সরকারের বিনিয়োগবান্ধব নীতি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। কানাডার বিনিয়োগ এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উভয় দেশের ব্যবসা-বাণিজ্য বাড়ানো সম্ভব। কৃষি ক্ষেত্রেও কানাডা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বাংলাদেশের অনেক শিক্ষার্থী কানাডায় শিক্ষা গ্রহণ করছেন। কানাডা শিক্ষা ও কারিগরি সহযোগিতা বাড়াতে পারে। কানাডার প্রতিনিধি দল বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে জানায়, বাংলাদেশের বিনিয়োগ নীতি এবং পরিবেশ বেশ ভালো। বাংলাদেশের সঙ্গে কানাডা ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করছে। বাংলাদেশের বিষয়ে কানাডা বেশ আগ্রহী। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাসকাটসিওয়া প্রভিন্স সরকারের ডেপুটি ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ডেভেলপমেন্ট মিনিস্টা জোডি ব্যাংক, গ্লোবাল ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ভিসচার, বাণিজ্যমন্ত্রীর সফরসঙ্গী বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান, কানাডার ওটটাওয়া বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (বাণিজ্য) সাকিল মাহমুদ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

বিনিয়োগের জন্য বাংলাদেশ লাভজনক স্থান: কানাডায় বাণিজ্যমন্ত্রী

আপডেট সময়ঃ ০৭:৩৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১