ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে বাংলাদেশকে জেতালেন সোহান

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৪:০৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ২৫২ বার পড়া হয়েছে

বাংলাদেশের তরুণ ওপেনার হাবিবুর রহমান সোহান গড়লেন ইতিহাস। রাইজিং স্টারস এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে আজ দোহায় মাত্র ৩৫ বলে সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন তিনি।

তিনি ছাড়িয়ে গেছেন পারভেজ হোসেন ইমনকে। ২০২০ সালের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফরচুন বরিশালের হয়ে মাত্র ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন বাহাতি এই ওপেনার।

কাতারের দোহায় গ্রুপ ‘এ’-র ম্যাচে হংকংয়ের দেওয়া ১৬৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হাবিবুর। তার বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ ‘এ’ দল ৫৪ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় তুলে নেয়।

ইনিংসের প্রথম ওভারেই সোহানের আগ্রাসনের ঝলক। আতিক ইকবালের প্রথম দুই বল খেললেও রান পাননি।

তৃতীয় বল থেকে শুরু। ওই বলেই ডিপ মিড উইকেটের ওপর দিয়ে দুর্দান্ত ছক্কা। চতুর্থ বলে একই জায়গায় আবার ছক্কা ষষ্ঠ বলে আরেকটি বিশাল ছক্কা।
প্রথম ওভারে তিন ছক্কায় ভয়ংকর শুরু করার পর আর পেছনে তাকাতে হয়নি তাকে।

২৫ বলে ৮৮ রান যখন তখন পর্যন্ত কোনো দৌড়ে রান নেননি। ১০ ছক্কার পাশাপাশি ৭ চারে ৮৮ রান ছিল তার। ১৪ বলে ২০ রান করা জিসান আলমের আউটের পর প্রথম সিঙ্গেল নেন তিনি। তবে শেষ ১২ রান নিতেই তিনি খরচ করেছেন ১০ বল। শেষ পর্যন্ত ৩৫ বলেই পূর্ণ করেন তিনি অঙ্কের ম্যাজিক ফিগার।

শেষদিকে দ্যুতি ছড়িয়েছেন আকবর আলীও। ১৩ বলে ৬ ছক্কায় ৪১ রান করেছেন তিনি।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে হারিয়ে ১৬৭ রান করে হংকং। দুটি করে উইকেট নেন রিপন মন্ডল ও সাকলাইন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে বাংলাদেশকে জেতালেন সোহান

আপডেট সময়ঃ ০৪:০৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫