ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

নড়াইলে ছোট বোনকে পানিতে চুবিয়ে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসি

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৯:৪৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • / ৭১৫ বার পড়া হয়েছে

মশিউর রহমান, নড়াইল প্রতিনিধি :
নড়াইলে ছোট বোনকে হত্যার দায়ে মো. রিপন মোল্যা নামে এক ব্যক্তিকে মৃত্যুদ- ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। রিপন মোল্যা নড়াগাতী থানার কালীনগর গ্রামের মকছেদ মোল্যা ওরফে মকু মোল্যার ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৫ জানুয়ারি বিকেল ৩টার দিকে নড়াগাতি থানার কালীনগর গ্রামের মকছেদ মোল্যা ওরফে মকু মোল্যার মেয়ে ফাতেমা বাড়ির পাশের নলীয়া নদীতে কাপড় ধুচ্ছিলেন। এ সময় রিপন মোল্যা ধাক্কা দিয়ে তাকে নদীতে ফেলে দেন। পরে চুবিয়ে বাঁশের লাঠি ও ট্যাংগারী দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে হত্যা করেন। পরে লাশ পানির নিচে কাদায় পুঁতে রাখেন। আসামি রিপন মোল্যার ছেলে রাশেদ মোল্যা ঘটনাটি দেখে ফেলেন। বিকেলে অনেক খোঁজাখুঁজির পরও ফাতেমাকে না পাওয়ায় রাশেদের দেওয়া তথ্যমতে ফাতেমার লাশ উদ্ধার এবং রিপনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় তিন বছর পর সাক্ষ্যপ্রমাণ শেষে আজ সোমবার রিপন মোল্যাকে মৃত্যুদ- ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক। এ ছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ও বিধি মোতাবেক ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি অ্যাডভোকেট ইমদাদুল হক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

নড়াইলে ছোট বোনকে পানিতে চুবিয়ে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসি

আপডেট সময়ঃ ০৯:৪৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১