ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

অস্ত্রের মুখে মাদরাসা ছাত্রীকে ‘অপহরণের চেষ্টা’, আটক ৫

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৯:৩৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
  • / ৭৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে অস্ত্রের মুখে মাদরাসার এক মাদরাসা শিক্ষার্থীকে অপহরণের চেষ্টাকালে ৫ অপহরণকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দাসের দিঘির পাড় থেকে গত শনিবার রাত ৯টার দিকে দাসের দিঘিরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয় বলে চন্দ্রগঞ্জ থানার ওসি একে ফজলুল হক জানান। আটকরা হল- জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউয়িনের বসুদুহিতা গ্রামের মো. আলীর ছেলে মো. রাসেল (২২), দেওপাড়া গ্রামের সামছুল হুদার ছেলে রবিউল আলম (১৯), নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মাহফুজুর রহমানের ছেলে মো. আরিফ (২৪), মো. হায়দারের ছেলে মো. শাওন (২০) ও শহীদুল ইসলামের ছেলে মোরশেদ আলম (২৪)। চরশাহী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) ইব্রাহিম হোসেন বাবলু বলেন, তিনটি সিএনজি অটোরিকশায় করে প্রায় ১৫ জন অজ্ঞাত ব্যক্তি অস্ত্রের মুখে জিম্মি করে স্থানীয় মাদ্রাসার নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়। এ সময় ধাওয়া করে দাসের দিঘিরপাড় এলাকা থেকে স্থানীয়রা অটোরিকশাটি আটক এবং মেয়েটিকে উদ্ধার করে। পরে থানায় খবর দিলে পুরিশ গিয়ে ৫ অপহরণকারীকে আটক করে আটকদের কাছ থেকে একটি পাইপগান ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েচে বলে চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

অস্ত্রের মুখে মাদরাসা ছাত্রীকে ‘অপহরণের চেষ্টা’, আটক ৫

আপডেট সময়ঃ ০৯:৩৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১