নরসিংদীতে বেসরকারি ক্লিনিক ও ডায়োগনষ্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান ৩ লক্ষ টাকা
- আপডেট সময়ঃ ০৭:০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ৯৪ বার পড়া হয়েছে
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী জেলা প্রতিনিধি: ০৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ (রোজ বৃহস্পতিবার) তারিখে নরসিংদী জেলার গ্যাস রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযান চলাকালে গ্যাস রোডে অবস্থিত মা জেনারেল এন্ড অর্থোপেডিক হাসপাতাল এবং বাসাইল এলাকায় অবস্থিত রেনেসাঁ ট্রমা সেন্টার-এ সেবার মান ও আইনানুগ কার্যক্রম পরিদর্শন করা হয়। পরিদর্শনে উভয় প্রতিষ্ঠানে গুরুতর অনিয়ম, অব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার পরিপন্থী কার্যক্রম সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
উক্ত অপরাধসমূহের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় মা জেনারেল এন্ড অর্থোপেডিক হাসপাতালকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং রেনেসাঁ ট্রমা সেন্টারকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সর্বমোট ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানকালে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয় যে, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপরোক্ত বিষয়টি আপনার সদয় অবগতির জন্য প্রেরণ করা হলো। অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনায় নাঈম হাসান শুভ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী।
সার্বিক সহযোগিতায় জেলা পুলিশ, নরসিংদী, র্যাব, আনসার ও জেলা হাসপাতাল।


























