সর্বশেষঃ
পটুয়াখালীর গলাচিপায় এনএসআই ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৫০ লক্ষ রেনুপোনা জব্দ, ট্রাক আটক
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৯:৩১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ রেনুপোনা (গলদা/বাগদা) জব্দ করা হয়েছে। অভিযানে একটি ট্রাক ও রেনুপোনা বহনে ব্যবহৃত ড্রামও আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যৌথ অভিযানে প্রায় ৫০ লক্ষ পিস গলদা/বাগদা রেনুপোনা জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। এছাড়া রেনুপোনা পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো ড-১৪-৪১০৯ নম্বরের একটি ট্রাক এবং ৪০টি ড্রাম জব্দ করা হয়।
তবে অভিযানের সময় ট্রাকের চালক, হেলপার ও ৪ থেকে ৫ জন শ্রমিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।
এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানান গলাচিপা থানা পুলিশ।
ট্যাগস :



















