ঢাকা, শুক্রবার, ০৫ জুন ২০২৬ | ই-পেপার

দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে গেলেও প্রাণহানি হয়নি: নৌপরিবহন মন্ত্রণালয়

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৪:২২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / ১২ বার পড়া হয়েছে

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ফেরিতে ওঠার আগে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়ার নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

শুক্রবার (৫ জুন) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এস বি পরিবহনের একটি বাস সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাসটি ফেরিতে প্রবেশের সময় নিয়ন্ত্রণ হারিয়ে নির্ধারিত পথ অতিক্রম করে বিপরীত পাশের র‌্যাম্প ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়। তবে নিরাপত্তা বিধি অনুযায়ী আগেই যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছিল। ফলে কোনো যাত্রীর প্রাণহানি বা গুরুতর ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। বাসের চালক ও সহকারীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজের সহায়তায় নদীতে ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে।

উদ্ধার অভিযানে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌপুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

নৌপরিবহন মন্ত্রণালয় ফেরিঘাট এলাকায় দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে। বিশেষ করে ফেরিতে ওঠার আগে যানবাহনের যাত্রীদের নামিয়ে দেওয়া এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে গেলেও প্রাণহানি হয়নি: নৌপরিবহন মন্ত্রণালয়

আপডেট সময়ঃ ০৪:২২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬