ঢাকা, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ | ই-পেপার

আগস্টে ক্লাস বন্ধ থাকবে ১২ দিন, কোন কোন তারিখে?

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০২:৪৮:১১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে

চলতি আগস্ট মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান মোট ১২ দিন বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির পঞ্জিকা থেকে এই তথ্য জানা গেছে।

শিক্ষা পঞ্জিকা অনুযায়ী, চলতি মাসে মোট ৯ দিন সাপ্তাহিক ছুটির পাশাপাশি অতিরিক্ত তিনটি সরকারি ছুটি রয়েছে। এই মাসেই রয়েছে— ৫ আগস্ট: জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট: আখেরি চাহার সোম্বা, ২৬ আগস্ট: পবিত্র ঈদে মিলাদুন্নবী।

ছুটির পঞ্জিকার তথ্য অনুযায়ী, আগস্ট ও সেপ্টেম্বর—এই দুই মাস মিলিয়ে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলে শিক্ষাপ্রতিষ্ঠান মোট ২৩ দিন বন্ধ থাকবে। এই দুই মাসে শিক্ষক-শিক্ষার্থীরা মোট ৩৮ দিন নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন।

এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কথা রয়েছে এবং ওই মাসে ১৯ দিন শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো বিশেষ পরিস্থিতির কারণে যদি প্রয়োজন দেখা দেয়, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত বা ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আগস্টে ক্লাস বন্ধ থাকবে ১২ দিন, কোন কোন তারিখে?

আপডেট সময়ঃ ০২:৪৮:১১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬