ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

১২ ডিসেম্বর আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলবে মেট্রোরেল

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৮:২১:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
  • / ৭৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
পরীক্ষামূলক যাত্রায় আগামী ১২ ডিসেম্বর উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। সেজন্য রেললাইন, বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও স্টেশনের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে শেষ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এন এম সিদ্দিক। আজ শুক্রবার তিনি বলেন, বিজয়ের মাসে আমরা আগারগাঁও পর্যন্ত পারফরমেন্স টেস্ট করব। সে অনুযায়ী ১২ ডিসেম্বর মেট্রো রেল আগারগাঁও পর্যন্ত আসবে। আগামী বছরের ডিসেম্বরে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী পরিবহন শুরুর পরিকল্পনার কথা ?তুলে ধরে সিদ্দিক বলেন, মতিঝিল পর্যন্ত চলাচল শুরু করা যাবে ২০২৩ সালের ডিসেম্বরে। আমরা সেভাবেই কাজ করছি। নির্ধারিত সময়েই ওই অংশ পর্যন্ত ট্রেন চলাচল করতে পারবে। গত ২৯ অগাস্ট প্রথমবারের মতো মেট্রোরেলের ভায়াডাক্টের ওপর পরীক্ষামূলক ট্রেন চালানো হয়। সেদিন ৬টি বগি নিয়ে দিয়াবাড়ি ডিপো থেকে মিরপুর ১২ নম্বর স্টেশন পর্যন্ত গিয়ে আবর ডিপোতে ফিরে আসে বৈদ্যুতিক এই ট্রেন। এরপর থেকে নিয়মিতই পরীক্ষামূলক যাত্রা চলছে। তবে এসব যাত্রা ছিল দিয়াবাড়ি থেকে মিরপুর ১০ নম্বর স্টেশন পর্যন্ত। উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটারের এমআরটি-৬ লাইনের নির্মাণকাজ শুরু হয় ২০১৬ সালে। ডিএমটিসিএল এর সর্বশেষ তথ্য অনুযায়ী, এ প্রকল্পের সমন্বিত অগ্রগতি হয়েছে ৭২ শতাংশ। এর আগে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের কাজ শেষ করার লক্ষ্য ছিল। কিন্তু মহামারীর প্রভাবে সেই গতি ধরে রাখা যায়নি। ঢাকার প্রথম মেট্রোরেল লাইনের জন্য ২৪ সেট ট্রেন তৈরি করে দিচ্ছে জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম। দুই পাশে দুটি ইঞ্জিন আর চারটি কোচের সমন্বয়ে ট্রেনের সেটগুলো জাপানেই তৈরি হচ্ছে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত আট সেট ট্রেন দেশে এসেছে। এর মধ্যে সাতটি ডিপোতে পৌঁছেছে। একটি সেট এখনও মোংলা বন্দরে আছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

১২ ডিসেম্বর আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলবে মেট্রোরেল

আপডেট সময়ঃ ০৮:২১:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১