ঢাকা, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ | ই-পেপার

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক স্থগিত করে ট্রাম্প জানালেন, ‘চুক্তি আসন্ন’

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১২:০১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ৮ বার পড়া হয়েছে

কানাডীয় পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক তিন দিনের জন্য স্থগিত করা হয়েছে। আগামী ১৯ আগস্ট সকাল থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও আপাতত তা পিছিয়ে দেওয়া হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্পের হুমকি দেওয়া নতুন শুল্ক বুধবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছে শুল্কের চাপ কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কানাডা।

গত তিন সপ্তাহে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দফায় দফায় বৈঠক হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। কানাডার আলোচকেরা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা না হলে শত শত কানাডীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, কানাডা দেশটির গাড়ি, দুগ্ধ ও অ্যালকোহল খাতের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। অন্যদিকে, বিদ্যমান শুল্ক থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি খাতকে ছাড় দেওয়ার পাশাপাশি নতুন শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে কানাডা।

ট্রাম্পের নতুন শুল্ক আরোপের হুমকিতে কানাডায় ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, নতুন করে শুল্ক আরোপ করা হলে দুই দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে পণ্যের দাম বাড়ার কারণে কানাডায় জীবনযাত্রার ব্যয়ও আরও বেড়ে যেতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক স্থগিত করে ট্রাম্প জানালেন, ‘চুক্তি আসন্ন’

আপডেট সময়ঃ ১২:০১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬