সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩
- আপডেট সময়ঃ ১২:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি চালিত অটোরিকশার সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ২ আরোহী নিহত হয়েছেন। এঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা গেছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের লাশ উদ্ধার
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে কালিয়াকৈর থেকে ৪ জন যাত্রী নিয়ে একটি সিএনজি শ্রীপুরের মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। সিএনজি অটোরিকশাটি কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসার একটি কভার্ডভ্যানে সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজি অটোরিকশার চালকসহ ৫ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় পরে আরেকজন মারা যান। এদের মধ্যে দুইজন মা ও ছেলে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরে একজন মারা যান। হতাহতদের পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে।



















