স্থানীয় সরকার নির্বাচন সুন্দর করার প্রত্যয় প্রধান নির্বাচন কমিশনারের
- আপডেট সময়ঃ ০১:৫২:০৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
বুধবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। কমিশনের প্রাতিষ্ঠানিক অবস্থান তুলে ধরে তিনি জানান, নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশ বাহিনীকে সম্পূর্ণ পেশাদার ও নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো অন্যায় বা বেআইনি নির্দেশনা দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
ভোটে দলীয় প্রতীক থাকছে না। স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের অংশগ্রহণের সুযোগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার জানান, এই নির্বাচন দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হবে না। ফলে প্রচলিত আইন ও যোগ্যতা অনুসারে যারা বৈধ বিবেচিত হবেন, তাদের প্রত্যেকেই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
আইন প্রয়োগকারী সংস্থার নিরপেক্ষতার ওপর জোর দিয়ে প্রধান নির্বাচন কমিশনার উল্লেখ করেন, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করাই কমিশনের মূল লক্ষ্য।




















