ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | ই-পেপার

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০১:১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৭ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনে উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোটের বিস্তারিত সময়সূচি তুলে ধরেন ইসি সচিব আখতার আহমেদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর।

ইসি সচিব জানান, ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং রুহিয়া ও ভুল্লি উপজেলা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

এবারও বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য ‘আউট অব কান্ট্রি ভোটিং’ ব্যবস্থা থাকছে। ইসি জানিয়েছে, আগের নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের জন্য ৩৩টি দেশ থেকে মোট ৩৮৬ জন ভোটার বিদেশ থেকে নিবন্ধন করেছিলেন। এর মধ্যে সৌদি আরব থেকে নিবন্ধনের সংখ্যা ছিল সবচেয়ে বেশি।

অন্যদিকে, দেশের ভেতরে পোস্টাল ভোটিংয়ের জন্য নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ৪ হাজার ৪৫ জন। তাদের মধ্যে সরকারি চাকরিজীবীর সংখ্যা ছিল ২ হাজার ৭৩৫।

এর আগে গত ২২ আগস্ট ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। এর একদিন আগে, ২১ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের কারণে সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী ওই আসনটি তার দায়িত্ব গ্রহণের তারিখ থেকে শূন্য হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

আপডেট সময়ঃ ০১:১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬