ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | ই-পেপার

দেশের সব বিভাগে আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০২:৩০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২ বার পড়া হয়েছে

আগামী পাঁচ দিন দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ।

আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় থাকা লঘুচাপটি বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি অবস্থান করছে।

এ ছাড়া মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ফলে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশের সব বিভাগে আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আপডেট সময়ঃ ০২:৩০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬