ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | ই-পেপার

হুতিদের ওপর হামলা চালাতে দুবার ফোন করেছিলেন সৌদি যুবরাজ, সাড়া দেননি ট্রাম্প

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৩:০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে

লোহিত সাগরে হুথিদের তৎপরতা ঠেকাতে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপ চেয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুইবার বিমান হামলার অনুরোধ করলেও তা প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা কৌশলগত উপকূলীয় শহর মোখা দখল করে বাব এল-মানদেব প্রণালির দিকে অগ্রসর হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, হরমুজ প্রণালির পাশাপাশি বাব এল-মানদেবেও হুথিদের প্রভাব বাড়লে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ আরও ঝুঁকির মুখে পড়তে পারে।

তবে নতুন কোনো ফ্রন্টে সরাসরি জড়াতে চাইছে না ওয়াশিংটন। ইরান ও হরমুজ প্রণালির পরিস্থিতিতেই নজর রাখতে ট্রাম্প প্রশাসন গুরুত্ব দিচ্ছে।

এরই মধ্যে সৌদি আরবকে গোয়েন্দা তথ্য ও লক্ষ্যবস্তুর ডেটা দিয়ে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি পর্যালোচনায় সৌদি আরব সফর করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

ওয়াশিংটনের দাবি, লোহিত সাগরে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা এবং আঞ্চলিক মিত্রদের সক্ষম করে তোলাই তাদের মূল লক্ষ্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হুতিদের ওপর হামলা চালাতে দুবার ফোন করেছিলেন সৌদি যুবরাজ, সাড়া দেননি ট্রাম্প

আপডেট সময়ঃ ০৩:০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬