ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | ই-পেপার

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার মেজর হাফিজ

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৩:৫৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভানেত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর আচরণের কঠোর সমালোচনা করে তিনি বলেন, গুমের মূল নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা নিজেই।দ

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোলার লালমোহন উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন

স্পিকার বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে গণভবনে ডেকে স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন এবং স্বজনদের ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিতেন। কিন্তু তিনি নিজেই জানতেন গুম হওয়া ব্যক্তিরা কোথায় আছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের শিকার ব্যক্তিদের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে এখন জনগণের কাছে সত্য প্রকাশ পেয়েছে।” উদাহরণ টেনে তিনি আরও বলেন, এক ব্যারিস্টারকে আট বছর হাতকড়া পরিয়ে ‘আয়নাঘরে’ জঘন্য ও নির্মমভাবে বন্দি রাখা হয়েছিল, যিনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর মুক্ত হয়ে এখন সংসদ সদস্য হয়েছেন।

বিগত সরকারের আমলের দুর্নীতি ও লুটপাটের চিত্র তুলে ধরে স্পিকার মেজর হাফিজ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি বালিশের দাম ৬০ হাজার টাকা এবং পর্দার দাম ৪২ হাজার টাকা ধরা হয়েছিল। তৎকালীন এক ভূমি প্রতিমন্ত্রীর লন্ডনে ৩৬০টি বাড়ির সন্ধান মেলার কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে।

লালমোহনের স্থানীয় রাজনীতি ও অতীয় নির্যাতনের স্মৃতিচারণ করে স্পিকার অভিযোগ করেন, ২০১০ সালের উপনির্বাচনে বহিরাগত সন্ত্রাসী এনে তাঁর নেতাকর্মীদের ওপর কুপিয়ে হামলা চালানো হয় এবং ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আলমকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছিল।

উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার মেজর হাফিজ

আপডেট সময়ঃ ০৩:৫৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬