ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজার
- আপডেট সময়ঃ ০৬:০১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৫৬১ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২০২ জন, চট্রগ্রাম বিভাগে ১৮১ জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ৩০৭ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১৭৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৪৪ জন, খুলনা বিভাগে ২৭৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, রাজশাহী বিভাগে ১০৪ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং সিলেট বিভাগে ছয়জন রয়েছেন।
১৩ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ৮৩৭ জন।
চলতি বছরে এ যাবত মোট ৪৮ হাজার ৯৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে হাসপাতালে এক হাজার ৩৯৪ জন চিকিৎসাধীন আছেন।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।























