পাকিস্তানের পর ভারতও না খেলেই সেমিফাইনালে, আফগানিস্তানের বিদায়
- আপডেট সময়ঃ ১২:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৬ বার পড়া হয়েছে
এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের ভারত ও আফগানিস্তানের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ফলে র্যাংকিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে চলে গেছে ভারত।
জাপানের নিশিনে টানা বৃষ্টি ও মাঠ ভেজা থাকায় টসের নির্ধারিত ১৬ মিনিট আগেই বাতিল করা হয় ম্যাচ।
আগামী বুধবার নেপাল ও শ্রীলঙ্কার কোয়ার্টার ফাইনাল ম্যাচের জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে লড়বে ভারত। সেই ম্যাচটি হবে বৃহস্পতিবার ১ অক্টোবর।
তবে চারটি সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়া সিডেড দলের একটি শ্রীলঙ্কা। ভারত, পাকিস্তান ও বাংলাদেশও এই চার দলের মধ্যে রয়েছে। তাই নেপালের বিপক্ষে ম্যাচটিও বৃষ্টিতে পরিত্যক্ত হলে শ্রীলঙ্কাই সেমিফাইনালে উঠবে।
বিজ্ঞাপন
এর আগে সোমবার প্রথম কোয়ার্টার ফাইনালে হংকং ও পাকিস্তানের ম্যাচও টস হওয়ার আগেই পরিত্যক্ত হয়েছিল।
এ নিয়ে টানা দ্বিতীয় এশিয়ান গেমসে ভারতের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে আসর শেষ হলো আফগানিস্তানের। ২০২৩ সালে হাংঝৌ এশিয়ান গেমসে ফাইনালেও ভারতের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। সেবার প্রথম ইনিংসের ১৮.২ ওভার খেলা হওয়ার পর ম্যাচটি বাতিল হয় এবং বেশি সিডিং পাওয়ায় ভারত স্বর্ণপদক জিতলেও আফগানিস্তান রৌপ্যপদক পেয়েছিল।






















