ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

দুর্নীতি সারা বিশ্বের সমস্যা: দুদক চেয়ারম্যান

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৬:১৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
  • / ৪৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেধক :
দুর্নীতিকে বিশ্ব সমস্যা বলে আখ্যায়িত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ। তিনি বলেছেন, দুর্নীতি শুধু একটি দেশের, একটি পরিবারের বা সমাজের সমস্যা না, এটি সারা বিশ্বের সমস্যা। সারা বিশ্ব সম্মিলিতভাবে দুর্নীতি বিরোধী কার্যক্রম চালিয়ে দুর্নীতি নির্মূলের উদ্যোগ নিয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে দুর্নীতি বিরোধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এবারের প্রতিপাদ্য বিষয় ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’। দিবসটি সরকারিভাবে পলিত হচ্ছে।

দুদক চেয়ারম্যান বলেন, ‘দিবসটি পালনের উদ্দেশ্য হলো শুধুমাত্র একটি আইন বা দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে দুর্নীতি নির্মূল করা, উচ্ছেদ করা সম্ভব না। এজন্য সমাজের সব স্তরের, সব নাগরিকের সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন। সবার কাজ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং এ দুর্নীতি বিরোধী কার্যক্রমে তারা যেন অংশীজন হয়, তারা যেন সমানভাবে অংশগ্রহণ করে। এ দায়িত্ব জাগরণের উদ্দেশেই দুর্নীতি বিরোধী দিবস পালন করা হচ্ছে।’

তিনি আরও বলেন, আজকে সরকারিভাবে দিবসটি পালন করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে প্রধান কার্যালয় দুর্নীতি বিরোধী দিবসের উদ্বোধন ঘোষণা করা হলো। আজ সব বিভাগ, জেলা ও উপজেলায় সরকারিভাবে দিবসটি পালন করা হচ্ছে। স্থানীয় প্রশাসন এনজিও এবং আমাদের জেলা কার্যালয়গুলোতে সম্মানিত শিক্ষক, ছাত্র ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরাসহ সর্বস্তরের জনগণ এতে অংশগ্রহণ করছেন।

ঢাকায় আটটি স্থানে মানববন্ধন এবং এক যোগে সকাল ১০টায় সব জেলা উপজেলায় মানববন্ধন শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
দিবসটি উপলক্ষে দেশব্যাপী নানা কার্যক্রম

এদিকে প্রথমবারের মতো রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগ, ৬৪টি জেলা এবং ৪৯৫টি উপজেলায় বড় পরিসরে উদযাপন করা হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। দিবসটি উপলক্ষে সারাদেশে দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী, মানববন্ধন, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন দৃশ্যমান ও উন্মুক্ত স্থানে দুর্নীতি বিরোধী ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়। সকাল পৌনে ৯টায় জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদ্বোধন করা হয়।

এরপর সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, ইংলিশ রোড, ফার্মগেট, মিরপুর-১০, উত্তরার বিমানবন্দর চত্বর, মতিঝিল, যাত্রাবাড়ী ও মুক্তাঙ্গনসহ দেশের জেলা-উপজেলায় মানববন্ধন আয়োজন করা হয়েছে। যেখানে সরকারি দফতর বা রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা, দুদকের প্যানেল আইনজীবী, বিএনসিসি, গার্লস গাইড ও স্কাউটসের সদস্যরা, পিকেএসএফের প্রতিনিধি এবং এনজিও ব্যুরোর প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। যেখানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালনের প্রেক্ষাপট

জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ঘোষণা করে। সে হিসেবে এবার ১৯তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। জাতিসংঘ সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনেস্ট করাপশনের (আনকাক) মাধ্যমে দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন শুরু করে। যদিও সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি উদযাপিত হচ্ছে। সূত্র-ল’ইয়ার্স ক্লাব

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

দুর্নীতি সারা বিশ্বের সমস্যা: দুদক চেয়ারম্যান

আপডেট সময়ঃ ০৬:১৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১