ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ | ই-পেপার

ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১১:৩৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ৯ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সোমবার দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৫৯ শতাংশ।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪২ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫২ মিনিটে।

এদিকে, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময় কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

আপডেট সময়ঃ ১১:৩৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬