সর্বশেষঃ
ডিএমপির অভিযানে ৪১৪ গ্রেপ্তার, ৫৯ মামলা
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ১২:৩৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার (৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলভার এবং রিভলভারের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া অভিযানে ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা, ২০ গ্রাম হেরোইন ও ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে মোবাইল ফোন এবং একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ট্যাগস :



















