ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | ই-পেপার

বাংলাদেশে কেমিক্যাল শিল্প গড়ার বড় সুযোগ: পানিসম্পদমন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৩:২০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ৩৭ বার পড়া হয়েছে

বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রি গড়ে তোলার বড় সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, দেশের গার্মেন্টস শিল্পকে টিকিয়ে রাখতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিশেষ ভূমিকা রয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ‘বুটেক্স-আইটিইটি ডাই-কেম এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে আমরা মাঠে নেমেছি। বহির্বিশ্বের মতো টেক্সটাইল খাতে বাংলাদেশে ডিমান্ড তৈরি করতে হবে। বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ে তোলার বৃহৎ সুযোগ রয়েছে।’

তিনি বলেন, টেক্সটাইল খাতে পানির অপচয় রোধের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। পানি একটি সম্পদ, তাই এর পরিমিত ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, টেক্সটাইল শিল্প বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের এই শিল্পের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হওয়া পেশাজীবীদের দেশ ও বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে কেমিক্যাল শিল্প গড়ার বড় সুযোগ: পানিসম্পদমন্ত্রী

আপডেট সময়ঃ ০৩:২০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬