ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াতের লিয়াঁজোর অভিযোগ রাশেদ খানের
- আপডেট সময়ঃ ০৫:২৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে

মোঃ তরিকুল ইসলাম, ঝিনাইদহ: ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করেছেন, আগামীতে ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে জামায়াতে ইসলামী আধিপত্যবাদী ভারতের সঙ্গে লিয়াঁজো শুরু করেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজ শেষে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, আগে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে ভারতকে তোষণ করত। এখন জামায়াতে ইসলামীও একই পথে হাঁটছে। ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে দলটির শীর্ষ নেতারা ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করছেন বলেও তিনি দাবি করেন।
ঠাকুরগাঁও উপনির্বাচনে জামায়াত প্রার্থীর পরাজয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জামায়াতের জান্নাতের টিকিট বিক্রির রাজনীতি মানুষ আর গ্রহণ করছে না। জাতীয় নির্বাচনে সফল হলেও ঠাকুরগাঁও উপনির্বাচনে দলটি ব্যর্থ হয়েছে।
এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ছাড়াও বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





















