খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময়ঃ ০৪:৪৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে

বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি শেষে তিনি বাগেরহাটে পৌঁছে মাজার জিয়ারত করেন। এ সময় দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় খাস দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়ার পথে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালি মোড়ে আয়োজিত একটি পথসভায় বক্তব্য দেন তারেক রহমান।
এর আগে সফরের শুরুতে সকালে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে মোংলা বন্দরের সার্বিক সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
বাগেরহাটে মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রীর খুলনা সফরের কর্মসূচি রয়েছে। সেখানে বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। একই সময়ে সারা দেশে এ আয়োজনের উদ্বোধন করা হবে।






















