ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ই-পেপার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৪:১৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ৫ বার পড়া হয়েছে

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ককটেল, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মশাল, কেরোসিন ও মুঠোফোন উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৮ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৫০ জন, লালবাগ বিভাগে ৭০ জন, ওয়ারী বিভাগে ৯১ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, তেজগাঁও বিভাগে ৬৮ জন, মিরপুর বিভাগে ১৪৩ জন, গুলশান বিভাগে ২৯ জন, উত্তরা বিভাগে ৫৫ জন এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে দুটি অবিস্ফোরিত ককটেল ও ছয়টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৬ হাজার ৮৭১টি ইয়াবা, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন এবং ৯ বোতল এস্কাফ জব্দ করা হয়েছে।

এ ছাড়া অভিযানে একটি অটোরিকশা, ২৯টি মশাল, ১ দশমিক ৭৫ লিটার কেরোসিন, ১১টি মুঠোফোন এবং নগদ ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪

আপডেট সময়ঃ ০৪:১৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬