ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

নারায়ণগঞ্জের মতো আগামী সংসদ নির্বাচনও সুন্দর হবে: তথ্যমন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৫:৩৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
  • / ৩৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, গত রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে যে নির্বাচন হয়েছে, ইনশাআল্লাহ আগামী (২০২৩ সালে) জাতীয় সংসদ নির্বাচনও এরকম সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে অনেক লেখালেখি হয়। এমন সুন্দর নির্বাচন হয়েছে, প্রচারণা থেকে নির্বাচন পর্যন্ত কোনো সমস্যা সৃষ্টি হয়নি। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে দৈনিক পত্রিকা ‘ভোরের আকাশ’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন থেকে পালিয়ে গেলেও তারা ভিন্ন অবয়বে সব নির্বাচনেই অংশ নিয়েছে। সুতরাং তারা জানে, তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা এখন কোথায়। সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, দেশে ভালো পত্রিকার প্রয়োজন আছে। আমরা সেদিকে যাচাই-বাছাই করছি। ইতোমধ্যে ৪০০ পত্রিকা বাতিলের জন্য জেলা প্রশাসকদের কাছে তালিকা ও নির্দেশনা পাঠানো হয়েছে। ব্রিফকেসনির্ভর পত্রিকা দেশে থাকবে না; যেখানে প্রকাশক নিজেই রিপোর্টার, নিজেই বিজ্ঞাপন সংগ্রাহক। নামধারী সাংবাদিকদের যন্ত্রণায় টেকা যায় না। আমরা এ ধরনের পত্রিকা বন্ধ করবো। তথ্যমন্ত্রী বলেন, আমি সাংবাদিক ইউনিয়নগুলোকেও অনুরোধ জানাবো, আপনারাও এসব ভুয়া পত্রিকা বন্ধে কাজ করুন। অনেক গাড়িতে সাংবাদিক লিখে ইয়াবা পাচার করা হয়। অনলাইন পত্রিকায় এসব বেশি চলছে। অ্যাক্রেডিটেশন কার্ড আমরা খুব সচেতন হয়ে দিচ্ছি। অনলাইন নিউজ পোর্টালের ব্যাপারে আরও বেশি সচেতন। ভূতুড়ে অনলাইন ও নিবন্ধনহীন অনলাইনের জন্য অ্যাক্রেডিটেশন ও সচিবালয়ের কার্ড দেওয়া আমরা বন্ধ করেছি। স্বাধীনতা থাকলেও সেটি প্রয়োগের ক্ষেত্রে সচেতন হতে হয় উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, অস্ত্র থাকলেই গুলি করা যায় না। সাংবাদিকদের কলম ব্যবহারে সচেতন হতে হবে। দেশের উন্নয়নের খবরগুলো প্রচার হয় না মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিক ফেডারেশনের প্রতি অনুরোধ, দেশের অনিয়ম নিয়ে যেমন সব পত্র-পত্রিকায় খবর আসতে হবে, তেমনি দেশের অগ্রযাত্রার খবরও আসতে হবে। করোনার সময়েও যে দেশ এত এগিয়ে গেলো, এটা তো খবরে এলো না। লেখনির স্বাধীনতা যেমন সমুন্নত রাখতে হবে, সেই সঙ্গে অপরের স্বাধীনতাও যেন খর্ব না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। এ ছাড়া সাংবাদিক নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

নারায়ণগঞ্জের মতো আগামী সংসদ নির্বাচনও সুন্দর হবে: তথ্যমন্ত্রী

আপডেট সময়ঃ ০৫:৩৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২