ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | ই-পেপার

টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবাসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ০৪:২৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ১৭২ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ সোমবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং কাটাবুনিয়া সংলগ্ন চর এলাকায় অভিযান চালিয়ে ওই পাচারকারীকে আটক করা হয়।

এ সময় প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মাদক পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবাসহ পাচারকারী আটক

আপডেট সময়ঃ ০৪:২৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫