ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | ই-পেপার

ফেনী ১ আসনে পরশুরাম পৌর শাখার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় গণসংযোগ করেন বিএনপির ধানের শীষের প্রার্থী – রফিকুল আলম মজনু

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৯:১৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১৭ বার পড়া হয়েছে

আজমির হোসেন,ফেনী প্রতিনিধি: ফেনী ১ আসনের সংসদ সদস্য প্রার্থী,ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সি রফিকুল আলম মজনুর পরশুরাম উপজেলার পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে উৎসব মুখোর পরিবেশে প্রচারণা ও গণসংযোগ করেন।

বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারী সকাল থেকে ফেনী ১ আসনের পরশুরাম উপজেলার পৌর এলাকার বাউরপাথর গ্রাম থেকে শুরু করে নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ১ আসনের সংসদ সদস্য ধানের শীষের প্রার্থী রফিকুল আলম মজনু।

এতে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব,পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক,সদস্য সচিব ইব্রাহিম খলিল মণি,পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউছুফ মাহফুজ,সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার,পরশুরাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম মাকসুদ সহ উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময়ে রফিকুল আলম মজনু সকলের উদ্দেশ্য বলেন, বিএনপি গণ মানুষের দল,সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য বিএনপি সবসময় জনগণের পাশে থেকে কাজ করে গেছে,ভবিষ্যতে ও বিএনপি আপনাদের সুখে-দুঃখে থাকবে।আর আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় আসলে প্রতিটি গরীব অসহায় পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড করে দিবেন।তারেক রহমান এর হাত ধরে আমি যদি নির্বাচিত হই আপনাদের এলাকার যেকোন উন্নয়নে আমাকে পাশে পাবেন,আপনাদের সাথে নিয়ে ফেনী ১ আসনের সকল কাজ করব ইনশাআল্লাহ।

দুপুরের পর পরশুরাম উপজেলা ও পৌর শাখার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা করেন রফিকুল আলম মজনু।

এছাড়া পরশুরাম পৌর শাখার বাউরখুমা,কোলাপাড়া, উত্তর গুথুমা,বেড়াবাড়িয়া,বাঁশপদুয়া সহ বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফেনী ১ আসনে পরশুরাম পৌর শাখার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় গণসংযোগ করেন বিএনপির ধানের শীষের প্রার্থী – রফিকুল আলম মজনু

আপডেট সময়ঃ ০৯:১৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬