ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬ | ই-পেপার

জমকালো আয়োজনে রাজবাড়ীতে দৈনিক আইন বার্তা পত্রিকার বর্ষপূর্তি উদযাপন

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৭:০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ৯৫ বার পড়া হয়েছে

আদম আলী রাজবাড়ী প্রতিনিধি: জমকালো আয়োজনে রাজবাড়ীতে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আইন বার্তার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার বিকাল ৫ টায় রাজবাড়ীর কালুখালী আর্চ গার্ডার ব্রীজ সংলগ্ন কালুখালী উপজেলা প্রেসক্লাবে দৈনিক আইন বার্তার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়ার অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসানের সঞ্চালনায় প্রেসক্লাবটির সভাপতি ইমরান খাঁনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আইন বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি ও কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আদম আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল মিয়া।

এছাড়া উপস্থিত ছিলেন কালুখালী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আবু সাঈদ, সহসভাপতি বিধান কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক জুয়েল সরদার, দৈনিক ভোরের কাগজের কালুখালী প্রতিনিধি ও মহিলা বিষয়ক সম্পাদীকা সাহিদা পারভীন, দৈনিক আমাদের রাজবাড়ীর প্রতিনিধি শহীদুল ইসলাম, দৈনিক অধিকরন পত্রিকার প্রতিনিধি ফারুক হোসেন, জনতার আদালত পত্রিকার প্রতিনিধি আশরাফুল আলম প্রমূখ।

আলোচনা সভায় বক্তরা বলেন রাজবাড়ীতে দৈনিক আইন বার্তা পত্রিকা সংবাদ প্রকাশে সাহসী ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও পত্রিকাটি সংবাদ প্রকাশে সাহসী ভূমিকা পালন করবে সেই আশা ব্যক্ত করি। বক্তারা পত্রিকাটির সফলতা কামনা করেন।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও সাংবাদিকদের নিয়ে দৈনিক আইন বার্তা পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জমকালো আয়োজনে রাজবাড়ীতে দৈনিক আইন বার্তা পত্রিকার বর্ষপূর্তি উদযাপন

আপডেট সময়ঃ ০৭:০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬