রংপুরে ভূমিসেবা উদ্বোধন ও জনসচেতনতামূলক সভায় বিভাগীয় কমিশনার
- আপডেট সময়ঃ ০৭:১৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে
আসাদুজ্জামান আফজাল,রংপুর: রংপুরে ভূমিসেবা উদ্বোধন ও সচেতনামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি বলেন, আমতলা জামতলায় অনেক ঘটনা ঘটে। তিনি আরও বলেন,ভূমি ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ সেবাখাত, যেখানে সহকারী কমিশনার (ভূমি) প্রধান ভূমিকা পালন করেন। এই ব্যবস্থাকে আরো স্বচ্ছ ও জনবান্ধব করতে তাঁদের নিয়মিত মনিটরিং জোরদার করা জরুরি।সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, নিজেদের ভূমি-সংক্রান্ত কাজ সম্পর্কে সচেতন হয়ে আইন অনুযায়ী তা বুঝে নিতে হবে। কোনো অস্পষ্টতা থাকলে একজন সচেতন নাগরিক হিসাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নিতে হবে। একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে তিনি প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’’ এই প্রতিপাদ্যে রংপুরে ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ভূমি অধিদপ্তরের সহযোগিতায় রংপুর বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার রংপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ভূমিসেবা মেলা, উদ্বোধন শেষে ভূমিসেবা মেলা উপলক্ষ্যে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আশরাফুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। এসময় সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


















