রংপুরের কথাশিল্পী বেগম রওশন আরা মমতাজ ঐশী বাংলা সাহিত্য পুরস্কার পেলেন
- আপডেট সময়ঃ ০৭:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে
আসাদুজ্জামান আফজাল,রংপুর: রংপুরের কথাসাহিত্যিক বিশিষ্ট লেখিকা বাংলা সাহিত্যের এক নিবেদিতপ্রাণ ও সংবেদনশীল কথাশিল্পী রওশন আরা মমতাজ । তিনি ১৯৫৫ সালের ১ফেব্রুয়ারি রংপুর জেলার মিঠাপুকুর থানার নূরপুর গ্রামের এক ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পড়ালেখার পাশাপাশি স্কুল জীবন থেকেই লেখালেখি করতেন। জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়। দেশ ও বিদেশে বিভিন্ন সাহিত্য সংগঠনের আমন্ত্রণে অংশ নেন। তিনি বিভিন্ন সময়ে জাতীয় এবং স্থানীয় ভাবে সাহিত্য অঙ্গন থেকে সম্মাননা ও সনদ গ্রহণ করেছেন।
‘দৈনিক ঐশী বাংলা’ আয়োজিত বিশ্বসাহিত্য কেন্দ্রে ঐশী বাংলা জাতীয় সাহিত্য সম্মেলন প্রবর্তিত ‘ঐশী বাংলা সাহিত্য পুরস্কার ২০২৬’ পুরষ্কৃত করা হয়। কথাসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয় পুরস্কার লাভ করেছেন রংপুরের বিশিষ্ট ছোটগল্পকার ও ঔপন্যাসিক বেগম রওশন আরা মমতাজ।
পুরস্কার হিসেবে তাঁর হাতে সম্মাননা স্মারক ও সম্মাননা চেক তুলে দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে তিনি তাঁর লেখনীর মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন। তাঁর গল্প ও উপন্যাসে সমাজবাস্তবতা, নারীর জীবনসংগ্রাম মানবিক অনুভূতির নিপুণ মেলবন্ধন ফুটে ওঠে।রংপুর বেতার থেকে প্রচারিত তাঁর ছোটগল্পগুলো পাঠক ও শ্রোতামহলে ব্যাপক সমাদৃতি লাভ করেছেন।
তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে ‘ভালোবাসার স্মৃতি বহন করে’, ‘ফাগুন রাতে ভালোবাসা’ এবং ‘রোকেয়ার কিছু কথা’ অন্যতম। সাহিত্যে বিশেষ অবদানের জন্য ১৯৯৭ সালে ভারতের বিখ্যাত সাহিত্য সংগঠন ‘বাংলার মুখ’-এর আমন্ত্রণে তিনি একটি বিশেষ সাহিত্য সম্মেলনে অংশ নিয়েছিলেন।ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত বর্ণাঢ্য জাতীয় সাহিত্য সম্মেলনে তাঁর প্রাপ্তিতে রংপুরের স্থানীয় সাহিত্যিক ও সুধীমহল গভীর আনন্দ প্রকাশ করেছেন এবং তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন


















