ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | ই-পেপার

মহাস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০২:৫৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / ২৬ বার পড়া হয়েছে

মহসিনঃ শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় ট্রাকের পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মহাস্থান নতুন মৎস্য বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে দুই যাত্রী ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আটকা পড়া দুইজনের মধ্যে একজনকে মৃত অবস্থায় এবং অন্যজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার ফলে ঢাকা-রংপুর মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান শাহীন জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মহাস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

আপডেট সময়ঃ ০২:৫৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬