ঢাকা, শুক্রবার, ২২ মে ২০২৬ | ই-পেপার

কালুখালীতে অবৈধভাবে কৃষকের চলাচলের পথে বেড়া নির্মান ও কৃষি জমি কাটায় ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা।

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৬:৪৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / ১১ বার পড়া হয়েছে

আদম আলী রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলার হিরু মোল্লার ঘাট সংলগ্ন কামিয়া মৌজায়, শতাধিক কৃষক ও জনগণের চলাচলের পথ তারের বেড়া দিয়ে বন্ধ করে এবং সেই পথ অনুমতি ছাড়া খনন করে কৃষি জমির শ্রেণি পরিবর্তনের অপরাধে মো: জামাল নামক এক ব্যক্তি কে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষনিকভাবে অর্থদণ্ড আদায় করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন রতনদিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম ও কালুখালী থানা পুলিশের একটি টিম।

বন্ধ করা পথ জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয় এবং খননকৃত জায়গা তাৎক্ষণিকভাবে পুনরায় ভরাট করা হয়েছে।

শতাধিক উপস্থিত কৃষক এতে সন্তোষ প্রকাশ করেছে। কৃষকেরা জানায় মাঠের কয়েকশত একর জমির ফসল এই পথ দিয়ে পরিবহন যোগে আমরা বাড়ীতে নিয়ে যাই। পথটি অবৈধভাবে দখল করায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম। ভ্রাম্যমান আদালতে আজকে বেড়া অপসারন ও খননকৃত জায়গাটি পূনরায় ভরাট করার নির্দেশ দেওয়া ও তাৎক্ষণিক ভরাট করায় আমরা অনেক উপকৃত হয়েছি।

এ ব্যাপারে কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ জানান, “জনস্বার্থে মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালুখালীতে অবৈধভাবে কৃষকের চলাচলের পথে বেড়া নির্মান ও কৃষি জমি কাটায় ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা।

আপডেট সময়ঃ ০৬:৪৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬