ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬ | ই-পেপার

কালুখালীর মাজবাড়ীতে ৫ কিঃমিঃ খালের দু-পাশ দিয়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৩:১০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে

আদম আলী রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কুমোর গাড়া বিল হতে ৬নং ওয়ার্ডের গড়াই টিকরীর বিল ভায়া মুনাই বিল হতে বেতবাড়ীয়া অভিমুখী ৫ কিঃ মিঃ খাল পুনঃখনন ও প্রকল্পের,খালের দু পাশ দিয়ে বৃক্ষ রোপন কর্মসূচির
উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (১৫ ম জুন) সকালে প্রধান অতিথি হিসেবে পুনঃখননের প্রকল্পের খালের দুপাশে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই চন্দ্র রায়, মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, ইউপি সদস্য আমিনুর রহমান ফারুক, মৃগী ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মৌলভী সহ স্থানীয় সাধারণ মানুষ।

তিনি বলেন সকল স্বার্থের উর্ধ্বে আমাদের এই দেশ। এই দেশটা আমাদের সকলের। এজন্য সকলকে মিলে কাজ করতে হবে। এই কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আমাদের এই বৃক্ষ রোপন কর্মসূচির উদ্যোগ নিয়েছে।

আমাদের এই খাল খনন ও বৃক্ষ রোপন হলে এখানে কিছু উপকারভোগী রয়েছে তাদের আর্থিক কিছুটা উন্নয়ন হবে। খাল খননে ও বৃক্ষ রোপন হলে জলাবদ্ধতা কমবে, পানির ধারণক্ষমতা বাড়বে। কৃষি জমির সেচ সুবিধা পাওয়া যাবে। তিনি খাল পুনঃখননে ও বৃক্ষ রোপণে সকলের সহযোগিতা কামনা করেন।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন আরো বলেন প্রায় ২০০০ হাজার গাছের চারা রোপন করা হবে। এই গাছ যাতে ভালো থাকে এলাকার লোকজন দেখে রাখবে,এটা আমার আপনার সকলেরই সম্পদ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালুখালীর মাজবাড়ীতে ৫ কিঃমিঃ খালের দু-পাশ দিয়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

আপডেট সময়ঃ ০৩:১০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬