কালুখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৭:০২:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / ২৮ বার পড়া হয়েছে
আদম আলী রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২২জুন সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ্, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাইমুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনোয়ারুল ইসলাম পাইলট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য বিএনপি নেতা কে এম আইনুল হাবীব, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য উপজেলা জামায়াতের আমীর আব্দুর রব, সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলীসহ অন্যান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূলে নিয়মিত মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং জুয়া খেলা বন্ধে নানাবিধ প্রতিরোধমূলক ব্যবস্থা ও আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও পুলিশ বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয় সভা থেকে।
এসময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।























