ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | ই-পেপার

ভোলায় ২ লাখ ৯৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৭:৩০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ৩৬ বার পড়া হয়েছে

মোঃ শাহীন কাদের, জেলা প্রতিনিধি: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আগামী ২৮ জুন ভোলা জেলার ২ লাখ ৯৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার সাতটি উপজেলার সকল ইউনিয়নে স্থাপিত নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভোলার সিভিল সার্জন ডা. মুনিরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিশুর অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ডা. মুনিরুল ইসলাম বলেন, “একটি শিশুও যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুর্গম ও চরাঞ্চলের শিশুদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।”

সংবাদ সম্মেলনে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে অভিভাবক, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভোলায় ২ লাখ ৯৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

আপডেট সময়ঃ ০৭:৩০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬