বান্দরবান নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়ন ভাবনায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা কর্মশালা
- আপডেট সময়ঃ ০৩:৪৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / ৬৭ বার পড়া হয়েছে
মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি: শনিবার (৪জুলাই) সকালে বান্দরবান প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়ন ভাবনায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।
এসময় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র তথ্য অফিসার তথ্য অধিদপ্তর মোঃ মনিরুজ্জামান খান,উপপ্রধান তথ্য অফিসার তথ্য অধিদপ্তর মোহাম্মদ ফখরুল ইসলাম, উপপ্রধান তথ্য অফিসার তথ্য অধিদফতর হাসিনা আক্তার,প্রেসক্লাবে সভাপতি আমিনুর ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক মিনার,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির হোসেন, এছাড়া কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সকল সাংবাদিকবৃন্দসহ তথ্য অধিদফতরের কর্মকর্তা – কর্মচারীবৃন্দগণ।
প্রধান অতিথি প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদফতর সৈয়দ আবদাল আহমদ বলেছেন, বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাস করে। গত ১৭ বছর গণমাধ্যম কালো অধ্যায় মোকাবিলা করেছে।
বর্তমান সরকার তৃণমূল থেকে সব গণমাধ্যমের সঙ্গে ভালো সম্পর্কে গড়ে তোলার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে অপতথ্য এবং গুজব একটি চ্যালেন্জ হয়ে দাঁড়িয়েছে।
এ অপতথ্য ও গুজবকে চ্যালেন্জ করতে হবে সত্য সাংবাদিকতা দিয়ে। আমরা যদি সত্য সাংবাদিকতা ঠিক মতো করতে পারি, তাহলে অপতথ্য এবং গুজব কিছুই করতে পারবে না।
এসময় তিনি বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত, পর্যটন শহর, সীমান্ত করিডোর, রোহিঙ্গাদের আবাস, ভূরাজনৈতিক প্রেক্ষাপটসহ নানা কারনে কক্সবাজার জেলা একটি গুরুত্বপূর্ণ অঞ্চল।
তাছাড়া চীনের সঙ্গে মায়ানমার বাংলাদেশের সঙ্গে যদি সড়কটি হয়ে যায় তাহলে কক্সবাজার আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সুতরাং এখানকার সাংবাদিকদের সক্ষম করে গড়ে তোলার জন্য উন্নয়ন প্রশিক্ষণ অবশ্যই দরকার।
কর্মশালায় গুজব ও অপপ্রচার মোকাবিলায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম।
সরকারের উন্নয়ন ভাবনায় তথ্য অধিদপ্তরের ভূমিকা ও আগামীর চ্যালেন্জ বিষয়ে আলোচনা করেন উপ-প্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার।
স্বাগত বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক মিনার বান্দরবান সাংবাদিকতার অবস্থা, চ্যালেন্জ, সম্ভাবনাসহ গণমাধ্যমের বিভিন্ন বিষয়ে কর্মশালায় বক্তব্য দেন-দেশ টিভির আবুল বশর নয়ন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সময় টিভির এন এ জাকির হোসেন।





















