হামের ভয়াবহতায় বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শন করেন সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ হুমায়ুন রশিদ পিএসসি
- আপডেট সময়ঃ ০৩:৩৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ৪৩ বার পড়া হয়েছে
মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান জেলা প্রতিনিধি :
বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায় সময় জেলায় হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যালোচনা এবং চিকিৎসাসেবা কার্যক্রম তদারকিতে জরুরি ভিত্তিতে বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শন করেছেন বান্দরবান সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ হুমায়ুন রশিদ পিএসসি।
সংসদ সদস্য সাচিং প্রু জেরি এমপি,নারী এমপি এডভোকেট মাধবী মার্মা ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাচিং প্রু জেরি এমপি,নারী সংসদ এমপি এডভোকেট মাধবী মার্মাসহ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক সানিউল ফেরদৌস।
হাসপাতাল পরিদর্শনের সময় প্রতিনিধিদল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং হাম আক্রান্ত শিশু ও অন্যান্য রোগীদের চিকিৎসার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এসময় চিকিৎসক, নার্স এবং হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, শয্যা ও জনবলসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের নারী সংসদ সদস্য এডভোকেট মাধবী মার্মা তিনি একথা বলেন,তিনি বলেন, জেলার বিভিন্ন দুর্গম এলাকায় হামের সংক্রমণ বৃদ্ধির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।এছাড়া বর্তমানে হাম প্রাদুর্ভাব বৃদ্ধির কারনে,নতুন স্থাপনা নির্মাণ সম্ভব না হলেও হাসপাতালের পুরুষ ওয়ার্ড গুলোতে হাম রুগীরদের স্থানান্তর করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে তিনি জানান।তিনি জানান ৭ উপজেলার মধ্যে ২ টি উপজেলায় এম্বুলেন্স সমস্যা আছে অন্য উপজেলার এম্বুলেন্স সহযোগিতা আমরা পাবো,তাছাড়া বেসরকারি এনজিও গুলোও এই সংকট মূহুর্তে কাজ করবে।তিনি শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা পরিষদ প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।
বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হুমায়ুন রশিদ বলেন, প্রয়োজন অনুযায়ী দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সামগ্রী পরিবহনে বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা অব্যাহত রাখবে। জনস্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
পরিদর্শন শেষে প্রতিনিধিদল হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নির্দেশনা দেন এবং হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি, জনসচেতনতা বৃদ্ধি ও দ্রুত চিকিৎসা ব্যবস্থাকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সেনা জোন পক্ষ থেকে বলা হয়, বান্দরবান
সেনা জোন দুর্যোগকালীন সময়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনগণের জানমাল রক্ষা ও প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানে সর্বদা প্রস্তুত রয়েছে।
























