ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | ই-পেপার

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজি বরাবর সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নের স্মারকলিপি

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৭:৩০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ১৫ বার পড়া হয়েছে

আবুল কাশেম রুমন,সিলেট প্রতিনিধি : ‎ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ডি.এল.আর অ্যান্ড সেটেলমেন্ট আমিনস ইউনিয়ন সিলেট জোন কমিটি।
‎সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ ফারুক আহমদের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। সমিতির সভাপতি সরদার আমিন নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল হকের নেতৃত্বে সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ জোনাল সেটেলমেন্ট অফিসারের নিকট স্মারকলিপিটি হস্তান্তর করেন।
‎‎স্মারকলিপি প্রদানকালে সংগঠনের পক্ষ থেকে চলতি বছরের নভেম্বর মাসের আসন্ন মৌসুমে মাঠপর্যায়ে নিয়োগ নিশ্চিত করাসহ মাঠকাজের নানা বিদ্যমান সমস্যা ও সংকট তুলে ধরা হয়।
‎জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ ফারুক আহমদ নেতাদের সার্বিক দাবিসমূহ গুরুত্বসহকারে শোনেন এবং তাঁর পক্ষ থেকে সব ধরনের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। পরবর্তীতে নেতৃবৃন্দ সদর সহকারী সেটেলমেন্ট অফিসার ও কারিগরি উপদেষ্টা শওকত আলীর সাথেও সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
‎‎স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ডি.এল.আর অ্যান্ড সেটেলমেন্ট আমিনস ইউনিয়ন সিলেট জোন কমিটির সিনিয়র সহ-সভাপতি এস এম ছাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মীর মানিক মিয়া, অর্থ সম্পাদক দুলাল মিয়া, দপ্তর সম্পাদক মুহিবুর রহমান ও প্রচার সম্পাদক সাদিকুর রহমান উপস্থিত ছিলেন।
‎‎এছাড়াও নির্বাহী সদস্য বুরহান উদ্দিন, ফজলুল হক, মকবুল আলী, সুবাস দাশ, সাকের আহমদ, এস এম জহিরুল ইসলাম, ফারুক মজুমদার, শওকত হাসানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজি বরাবর সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নের স্মারকলিপি

আপডেট সময়ঃ ০৭:৩০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬