ঢাকা, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ | ই-পেপার

বাংলাদেশি বৃদ্ধকে বিএসএফ ধরে নেওয়ার পর ভারতীয় নাগরিক আটক

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৮:১৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ২৬ বার পড়া হয়েছে

পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার অভিযোগের পর এক ভারতীয় নাগরিককে আটক করেছেন স্থানীয়রা।

শনিবার (৮ আগস্ট) সকালে সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় দীপঙ্কর গোপ (৩৫) নামে ওই ভারতীয় নাগরিককে স্থানীয়রা আটক করেন। পরে তাকে সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকায় নিয়ে যাওয়া হয়।

দীপঙ্কর ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে। স্থানীয়দের ভাষ্য, তিনি সীমান্তের ওপারে একটি চা-বাগানে কাজ করছিলেন। এ সময় ভুলবশত কাঁটাতার অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়লে স্থানীয়রা তাকে আটক করেন। বর্তমানে তিনি বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রয়েছেন।

এর আগে গত বুধবার সকালে একই ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা মো. তমিজ উদ্দীন (৭৮) গরু খুঁজতে গিয়ে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

তমিজ উদ্দীনের ছেলে আজাহার বলেন, তার বাবা একজন বৃদ্ধ মানুষ। তিনি কানে কম শোনেন এবং ঠিকমতো হাঁটতেও পারেন না। বাবাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আটক ভারতীয় নাগরিককে হস্তান্তর না করার দাবি জানান তিনি।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তমিজ উদ্দীনকে ফিরিয়ে আনা এবং আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে হস্তান্তরের বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশি বৃদ্ধকে বিএসএফ ধরে নেওয়ার পর ভারতীয় নাগরিক আটক

আপডেট সময়ঃ ০৮:১৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬