ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ই-পেপার

রংপুর সমবায় ব্যাংকের সভাপতি রেজোয়ানা ইসলামের দায়িত্বভার গ্রহণ

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০১:২১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ৫৪ বার পড়া হয়েছে

রংপুর প্রতিনিধি: আজ ১ম দায়িত্ব নিয়ে সবকিছু বিষয় বুঝে নিচ্ছি। এখনো এই প্রতিষ্ঠানটির কোনো সমস্যা আমার জানা নেই, পুরোপুরি দায়িত্ব বুঝে নেয়ার পর, সাবেক কমিটির সভাপতি তুষার কান্তি মন্ডলের অনিয়ম, দূর্নীতি উঠে আসে, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে । যেভাবে সকল ব্যাংকের ব্যাংকিং ব্যবস্থা চলে, সেই সিস্টেম চালু করতে সরকারের সব ধরণের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নবগঠিত এডহক কমিটির সভাপতি মোছাঃ রেজোয়ানা ইসলাম গতকাল মঙ্গলবার ব্যাংকটির দায়িত্বভার গ্রহণকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় ব্যাংকে আসলে কর্মকর্তা-কর্মচারীগন তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। ব্যাংকের হিসাব রক্ষক মোঃ আব্দুর রউফ, ক্যাশিয়ার শরিফুল ইসলাম, মোঃ জোবায়ের ইসমাইল প্রমুখ।

এ সময় এডহক কমিটির সদস্য সাহিদুল ইসলাম, সদস্য নুর মোহাম্মদ, সদস্য আফছারুল ইসলাম, সদস্য রেজাউল করিম উপস্থিত ছিলেন।

এদিকে সচেতন মহল মনে করছেন দ্বীর্ঘদিন পর সমবায় ব্যাংকটির এডহক কমিটি দায়িত্বভার গ্রহণের মধ্যদিয়ে জবাবদিহিতা নিশ্চিত ও আর্থিক শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করছেন।

উল্লেখ্য, রেজোয়ানা ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, রংপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সংগঠক প্রয়াত আনিছুল ইসলাম লাকুর সহধর্মিণী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রংপুর সমবায় ব্যাংকের সভাপতি রেজোয়ানা ইসলামের দায়িত্বভার গ্রহণ

আপডেট সময়ঃ ০১:২১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬